ail

Ail

আইল

গ্রামে দুই শস্য ক্ষেতের মাঝ দিয়ে যে উচু পথ চলে যায় তাকে বলে আইল।

যে আইল ঘাট পর্যন্ত চলে গিয়েছে তাকে বলে ঘাটাইল (ঘাট+আইল)।

যে আইল দিয়ে টাঙ্গা (ঘোড়ার গাড়ি) চলাচল করে তাকে বলে টাঙ্গাইল (টাঙ্গা+আইল)।

যে আইলের পাশ দিয়ে বাঁশ গাছ তাকে বলে বাশাইল (বাশ +আইল)।

খাল পাড় হতে বাঁশ দিয়ে যে উচু রাস্তা করা হয় তাকে বলে বাঁশের সাঁকো।

পাশাপাশি দুইটি সাকো থাকলে তাকে বলে জোড়া সাকো। কোলকাতায় রবি ঠাকুর বাড়ির কাছে জোড়া সাকো।

সাকোর ইংরেজি নাম ব্রিজ। দিনাজপুর শহরে একটা জোড়া ব্রিজ আছে।

সিমেন্ট, বালি ও খোয়া মিশিয়ে ঢালাই করলে বলা হয় কংক্রিট ঢালাই। তার সাথে রড দিলে বলা হয় আর সি সি ঢালাই।

রডের পতিবর্তে বাঁশ দিলে বলা হয় বাশ ঢালাই।

রাতের আঁধারে চুরি করলে বলা হয় রাত চোরা।

রাতের আধারে আর সি সি করার পরিবর্তে চুরি করে বাশ ঢালাই করলে তাকে বলবেন ঢালাই চোরা।

চোর ধরা পড়লে গ্রামের মানুষ চোরকে বাশ ডলা দেয়। পিঠের নিচে একটা এবং পেটের উপর একটা বাশ রেখে সজোড়ে চাপ দিয়ে চোরের স্বীকারোক্তি আদায় করার পদ্ধতির নাম বাশ ডলা বলা হয়।

একবার বাশ ডলা খেলে কেউ আর রডের পরিবর্তে রাতের আধারে বাশ ব্যবহার করতো না।

২৩/৯/২০২৬

ময়মনসিংহ