Author Archives: talukderbd

anal-disease

পায়ুপথের রোগগুলো

আপনি কি জানেন পায়খানার রাস্তার সমস্যাগুলো একে অন্যের সাথে জটিলভাবে জড়িত?”
👉 এনাল ফিসার মানে পায়খানার রাস্তায় ছোট ফাটল। এটি কোষ্ঠকাঠিন্যে হয়ে থাকে, যন্ত্রণা ও রক্তপাত হতে পারে।
👉 ফাটলে ইনফেকশন হলে জমে পুঁজ – একে বলে পেরিএনাল অ্যাবসেস বা ফোড়া।
👉 ফোড়ার মুখ বাইরে খুলে গেলে হয় পেরিএনাল সাইনাস
👉 আর সেই মুখ যদি পায়খানার রাস্তায় গিয়ে মিশে যায় – তখন একে বলে ফিস্টুলা ইন এনো – এটি প্রায়ই সার্জারির প্রয়োজন পড়ে।
👉 অন্যদিকে, পাইলস হলো পায়খানার রাস্তায় ফোলা রক্তনালি – যা ব্যথা ছাড়াও রক্তপাত করতে পারে।
🎯 “সবগুলো রোগই গুরুত্বপূর্ণ, তাই প্রাথমিক উপসর্গে চিকিৎসকের পরামর্শ নিন।”
📌 স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হোন, সুস্থ থাকুন!
🎥 ডা. সাদেকুল ইসলাম তালুকাদার, তালুকদার প্যাথলজি ল্যাব, চরপাড়া, ময়মনসিংহ

guddi

গুড্ডি

(স্মৃতি কথা)

ডাঃ সাদেকুল ইসলাম তালুকদার

ঘুড়িকে আমরা বলতাম গুড্ডি। গুড্ডি তৈরি করতে কাগজ, বাঁশের বাতি, আঠা ও সুতা লাগতো। শক্ত কাগজ লাগতো। আমরা এই কাগজকে বলতাম বাঁশ তাও। আমরা জানতাম বাঁশ তাও বাঁশ থেকে তৈরি হয়। এই কাগজের রঙ বাদামী ছিল। ডিজাইন করে বাঁশ তাও কেটে আঠা দিয়ে বাঁশের ফ্রেমে আটকানো হতো। ঘুড়ি উড়ানোর মৌসুমে অর্থাৎ জৈষ্ঠ ও আষাঢ় মাসে বল গোটা পাকতো। এগুলো বন্য ফল। আবেদ আলী কাক্কুদের বাড়ির উত্তর পাশে একটা বল গোটা গাছ ছিলো। আমরা বড়বাইদপাড়ার প্রায় সবাই এই গাছের বল গোটা তুলে এর আঠা দিয়ে গুড্ডি বানাতাম। বড় বড় গুড্ডির মাথায় বা ঘারে বেত বাঁধা হতো, বলা হতো বেত আলা গুড্ডি। বর্গা হাটে বেত উঠতো। এই বেত দিয়ে হস্ত শিল্পের কাজ করা হতো। ছাত্র পিটাতেও এই বেত ব্যবহার করা হতো। এই বেতের বাকল মিহি করে ছিলিয়ে পাতলা ফিতার মতো করে গুড্ডির বেত বানানো হতো। বাঁশের বাতিতে টাইট করে বেঁধে ধনুকের মতো করে গুড্ডিতে লাগানো হতো। গুড্ডি ওড়ার সময় বাতাস লেগে বেত গুণ গুণ করে বাজতে থাকতো। এই ধরনের বেত আলা গুড্ডি বড়রা উড়াতো।

আকার আকৃতি অনুযায়ী গুড্ডির বিভিন্ন ধরনের নাম ছিলো। সহজ ও কম খরচে বানানো হতো পতিঙ্গা। পতঙ্গের মতো দেখতে। ছোট এবং পাতলা ছিলো। এটার নিচের দিকে ছোট ছোট দুটো লেজ ছিল। গুড্ডি সুতার সাথে বেঁধে বাতাসে উড়াতে হয়। গুড্ডির সাথে তিনটা সুতা লাগানো থাকে। উপরের দিকে দুইটা, নিচের বা পেটের দিকে একটা। উপরের দুইটা নিচের থেকে খাটো।সাপের মতো ডিজাইন করে যে গুড্ডি বানান হতো তার নাম ছিলো সাপা। অনেকে বলতো হাপা। চার কোনা আয়তকার গুড্ডিকে বলা হতো চং। বড় সাইজের গুড্ডি যার লেজ ছিলো ফিংগে বা ফেইচ্চা পাখির লেজের মতো তাকে বলা হতো ফেইচ্চা গুড্ডি। বড় বড় গুড্ডি যার লেজ ছিল ভাতের পাতিল বা পাইল্যার মতো তার নাম ছিলো পাইল্যা গুড্ডি। বড় বড় চং, ফেইচ্চা গুড্ডি ও পাইল্যা গুড্ডির ঘারে বেত বেঁধে দেয়া হতো ভন ভন করে বাজানোর জন্য। সন্ধ্যার সময় ঝোপে ঝারে এক যোগে শত শত ঝিঁঝিঁ পোকা ডাকতো। আর আকাশে অনেকের বেতা আলা গুড্ডি ডাকতো। দুই ধরনের ডাক মিলে এক অপুর্ব নৈসর্গিক সুর তৈরি হতো। সেই সুর আজও কানে বাজে। এখনো গ্রামের বাড়ি গিয়ে রাত্রিযাপন করি। সন্ধ্যা নেমে আসলে ঝিঁঝিঁর ডাক শুনতে পাই। কিন্তু গুড্ডির ডাক শুনতে পাই না।

গুড্ডি উড়ানো হতো দখিনা বাতাসে। আমাদের বাড়ির দক্ষিনে বাইদের ওপারে সড়াসিয়া গ্রাম। বড়বাইদপাড়া গ্রামের দক্ষিনেও সাড়াসিয়া গ্রাম আবার পূর্বেও সাড়াসিয়া গ্রাম। চটানের বাইদ সাড়াসিয়া গ্রামকে দুইভাগে ভাগ করেছে – উত্তর সাড়াসিয়া এবং দক্ষিণ সাড়াসিয়া। চটান বাইদের দক্ষিন পাড়ে নুরজাহা ভাইদের বাড়ি এবং উত্তর পাড়ে জাফর ভাইদের বাড়ি। দুই জনের বাড়িই আমাদের বাড়ি থেকে দক্ষিণ-পূর্ব দিকে। ওনারা সমবয়সী ছিলেন। দুই জনই বিবাহিত যুবক ছিলেন। আমি তখন কিশোর। দুই জনই পাল্লা দিয়ে গুড্ডি উড়াতেন। দুই জনের ঘুড্ডিতেই বড় বড় বেত বাঁধা থাকতো। ওনাডের গুড্ডির সুতা এত লম্বা ছিলো যে বাতাস কমে গেলে গুড্ডিগুলো আমাদের বাড়ির কাছাকাছি নেমে আসতো। আমি চালায় একাকি বসে বসে ঘুড্ডি উড়া উপভোগ করতাম। আমি বাবার কাছে তেমন কিছু আব্দার করতাম না। বাবার যদি কষ্ট হয়! তাই। বাবা আমার ইচ্ছাটা বুঝতে পেরে নিজ হাতে একটা বিনা ভাড়া গুড্ডি বানিয়ে দেন। কিন্তু সেটা দেখতে ভালো ছিলো না। আমার পছন্দ হয়নি। খসরু কাক্কু ঠাট্টা করে বলেছিলেন, “তোর বাপের বানানো বিনাভাড়া, হে, হে, হে।” আমি তারপর থেকে ওটা আর উড়াইনি।

আমি ঘন্টার পর ঘন্টা বাইদের বাতরে (আইলে) বসে জাফর ভাই ও নুরজাহা ভাইর ঘুড্ডি উড়া দেখতাম। বাবা এলেন কাছে। আমি একটু লজ্জিত হলাম। বাবার চোখে চোখ রেখে তাকিয়ে রইলাম। বাবা আমাকে জড়িয়ে ধরলেন। বললেন, “বাজান, আমি তোমারে ভালা একটা পাইল্যা গুড্ডি কিন্যা দিমু। নও ইদ্দুগ বাইত যাই।” বাবা, আকবর ভাই ও আমি উত্তর সাড়াসিয়া গ্রামের ইদ্দু ভাইদের বাড়ি গেলাম গুড্ডি কিনতে। ইদ্দু ভাই গুড্ডি তৈরির একজন ভালো কারিগর ছিলেন। মনের আনন্দে ইদ্দু ভাইর কাছ থেকে কেনা গুড্ডি বেশ কিছু দিন উড়ালাম। ঐ গুড্ডিতে বেত বাঁধা ছিলো। আমি ঘরেও সুতা ধরে গুড্ডি মাথার উপর ঘুরাতাম ভন ভন করে ডাক শোনার জন্য। এক দিন বাবা ঘরে প্রবেশ করেছেন এই দময় আমি বাবাকে দেখতে পাইনি। যেই গুড্ডি ঘুরান মেরেছি অমনি ওটার চোক্ষা মুখ বাবার মাথায় লেগে চামড়া ছিদ্র হয়ে রক্ত বের হয়ে গেলো। বাবা মাথায় হাত দিয়ে হাতে রক্ত দেখতে পেয়ে রাগে আমার গুড্ডি ভেঙ্গে চুরমার করে ছুড়ে ফেলে দিলেন। আমি কয়েকদিন শোক কাটালাম। আবার ক্ষেতের বাতরে বসে বসে জাফর ভাইর গুড্ডি উড়া দেখা শুরু করলাম। আমার কষ্ট বুঝতে পেরে বাবা আমাকে আরেকটা গুড্ডি কিনে দিলেন ইদ্দু ভাইর কাছ থেকে।

এবার ঘটলো আরেক ঘটনা। আমাদের একটা দামী টেপাটেপা গাভিন ছাগল ছিলো। আমাদের বাড়ির উত্তর পাশে বারচা ক্ষেতে হাচার দিয়ে পাহারা দিতাম। কারন, পাশের গজারি বনে বাস করতো শেয়াল মশাইরা। একদিন গুড্ডি উড়াতে উড়াতে আমি চলে গিয়েছি বড়বাইদের কুয়ারপাড়ের ক্ষেতের বাতরে। এদিকে একা পেয়ে শেয়াল মশাই ছাগলের গলা দাঁত দিয়ে ছিদ্র করে দিয়েছে। ছাগলটা মারা গেছে। তিনি রাতে টেনে নিয়ে জংগলে নিয়ে ধীরে ধীরে ভক্ষন করবেন। এই দৃশ্য দেখে বাবা রাগে ফেটে পড়ে খুঝতে খুঝতে আমাকে কুয়ার পাড়ের ক্ষেতের বাতরে গুড্ডি উড়ানো অবস্থায় পেলেন। কোন কথা নেই। গুড্ডিটা নামালেন। মট্টশ করে ভেঙে দিয়ে চলে গেলেন। আমি বাড়ি গেলাম। দেখলাম বিশাল দেহি গাভীন প্রিয় ছাগলটা আমাদের ছনপাওড় ক্ষেতে মরে পরে আছে। আমি শোকে ভেঙ্গে পড়লাম। টেনে মরা ছাগলটাকে বাড়ির উঠানে নিয়ে রাখলাম এই ভেবে যে শিয়ালকে এই ছাগল খেতে দেব না।

কয়েকদিন ছাগল ও গুড্ডির শোক এক সাথে পালন করলাম। বাবা আমার কষ্টের কথা ভেবে আবার আরেক বেতায়ালা গুড্ডি ইদ্দু ভাইর কাছ থেকে কিনে দিলেন।

ইদ্দু ভাই, জাফর ভাই, নুরজাহা ভাইরা কি বেচে আছেন। তোমরা কিশোররা, যারা বড়বাইদপাড়ায় থাকো তারা কি গুড্ডি উড়াও? আবেদ আলী কাক্কুগ বাড়ির পিছনের বলগোটা গাছটি কি এখনো আছে?

২৪ জুন ২০২৫ খ্রি

comment

সেমিনারে অডিয়েন্স হিসাবে কমেন্ট করার কৌশল

ডাঃ সাদেকুল ইসলাম তালুকদার

মেডিকেল কলেজের ক্লিনিক্যাল মিটিংয়ে বা সেমিনারে দুইটি পর্ব থাকে – প্রেজেন্টেশন ও ডিসকাশন পর্ব। ডিসকাশন পর্বে সিনিয়র অডিয়েন্সরা সাধারণত কমেন্ট করে থাকেন। সুন্দর সুন্দর কমেন্ট করলে প্রেজেন্টার উতসাহ পায়। নিম্নে একটা কমেন্ট করার নমুনা দেয়া হলো।

“Thank you.

I would like to appreciate the Dental Unit of our Medical College for the excellent presentation on Basic Concept of Clinical Dentistry.

Special thanks to Dr. Anar for presenting the topic with clarity and confidence.

The content was informative and well-structured, showing a good understanding of the subject.

However, I would like to make a small suggestion about the PowerPoint slides.

The font size was a bit small and the line spacing was quite tight, which made it difficult to read from a distance.

Improving these visual aspects would make future presentations even more effective.

Overall, it was a good and thoughtful presentation.

Thank you once again for your effort and contribution.”

#clinicalmeeting#seminar

medical-degrees

চিকিৎসকদের মেম্বারশিপ, ফেলোশিপ, ডিপ্লোমা ও ডিগ্রির মধ্যে পার্থক্য কি কি?

ডাঃ সাদেকুল ইসলাম তালুকদার

চিকিৎসকদের ক্ষেত্রে মেম্বারশিপ (Membership), ফেলোশিপ (Fellowship), ডিপ্লোমা (Diploma), এবং ডিগ্রি (Degree) এই চারটি শব্দ ভিন্ন ভিন্ন ধরণের যোগ্যতা ও স্বীকৃতি বোঝায়। নিচে সংক্ষেপে ও স্পষ্টভাবে প্রতিটির ব্যাখ্যা দেওয়া হলো:

১. ডিগ্রি (Degree):

এটি একটি একাডেমিক বা পেশাগত যোগ্যতা যা বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অর্জিত হয়।

উদাহরণ:

MBBS (Bachelor of Medicine, Bachelor of Surgery)

BDS (Bachelor of Dental Surgery)

MD (Doctor of Medicine)

MS (Master of Surgery)

MPhil / PhD (Research-based degrees)

বৈশিষ্ট্য:

সাধারণত দীর্ঘমেয়াদী (২–৫ বছর)

স্বীকৃত বিশ্ববিদ্যালয়/পাবলিক প্রতিষ্ঠান থেকে প্রদান করা হয়

সরকারি চাকরি ও উচ্চ শিক্ষার জন্য আবশ্যক

২. ডিপ্লোমা (Diploma):

সংজ্ঞা: এটি একটি স্বল্পমেয়াদী বিশেষায়িত কোর্স যা নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জনের জন্য দেওয়া হয়।

উদাহরণ:

DLM (Diploma in Laboratory Medicine)

DCH (Diploma in Child Health)

DGO (Diploma in Gynaecology and Obstetrics)

DMU (Diploma in Medical Ultrasound)

বৈশিষ্ট্য:

সময়কাল সাধারণত ১–২ বছর

কোনো নির্দিষ্ট বিষয়ের উপর ফোকাস করে

ডিগ্রির তুলনায় কম প্রভাবশালী, তবে প্র্যাকটিসের জন্য সহায়ক

৩. মেম্বারশিপ (Membership):

সংজ্ঞা: এটি একটি স্বীকৃত মেডিকেল কলেজ বা প্রতিষ্ঠানের সদস্য হওয়ার প্রক্রিয়া, যেখানে নির্দিষ্ট পরীক্ষা ও যোগ্যতার ভিত্তিতে এই পদ পাওয়া যায়।

উদাহরণ:

MCPS (Member of College of Physicians and Surgeons)

MRCP (Member of the Royal College of Physicians, UK)

MRCS (Member of the Royal College of Surgeons)

FCPS Part I পাস করলেই BCPS এর provisional membership পাওয়া যায়

MACP (Member of American College of Physicians)

বৈশিষ্ট্য:

মূলত ব্রিটিশ বা আন্তর্জাতিক বোর্ডের অংশ

উচ্চতর বিশেষজ্ঞ প্রশিক্ষণের সূচনা ধাপ

কঠিন পরীক্ষা পাস করে অর্জন করতে হয়

৪. ফেলোশিপ (Fellowship):

সংজ্ঞা: এটি একটি সম্মানসূচক বা বিশেষজ্ঞ স্তরের স্বীকৃতি, যা অনেক সময় অভিজ্ঞতা, গবেষণা বা উন্নত প্রশিক্ষণের ভিত্তিতে প্রদান করা হয়।

উদাহরণ:

FRCS (Fellow of the Royal College of Surgeons)

FCPS (Fellow of the College of Physicians and Surgeons – যেমন: বাংলাদেশ, পাকিস্তান)

FACS (Fellow of American College of Surgeons)

FACP (Fellow of American College of Physicians)

বৈশিষ্ট্য:

Membership পাস করে অভিজ্ঞতা ও পরীক্ষার মাধ্যমে অর্জনযোগ্য

কিছু ফেলোশিপ গবেষণামূলক ও কিছু ক্লিনিকাল প্রশিক্ষণভিত্তিক

চিকিৎসককে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ হিসেবে চিহ্নিত করে

সারাংশ:

বিষয় সময়কাল কাদের জন্য কোথায় দেওয়া হয় গুরুত্ব

ডিগ্রি: ২–৫ বছর চিকিৎসার মৌলিক বা উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ

ডিপ্লোমা: ১–২ বছর বিশেষ বিষয়ে দক্ষতা মেডিকেল কলেজ/বোর্ড মাঝারি

মেম্বারশিপ: পরীক্ষা নির্ভর আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রার্থী র‍য়াল কলেজ/বোর্ড বিশেষজ্ঞ হবার প্রথম ধাপ

ফেলোশিপ: অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সিনিয়র চিকিৎসক র‍য়াল কলেজ/বোর্ড বিশেষজ্ঞ/লিডারশিপ স্বীকৃতি

taxila

তক্ষশিলা

তক্ষশিলা, ১১ মার্চ, ২০০৪ সন
(পুরোনো হার্ড এলবাম থেকে)
করাচিতে বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস ও পাকিস্তান কলেজ অব ফিজিসিয়ানস এর যৌথ কনভোকেশন ও কনফারেন্সে যোগ দিতে পাকিস্তান গিয়েছিলাম। কনফারেন্স শেষে অনেক দর্শনীয় স্থান ভ্রমণ করি। এই ছবিটি তক্ষশীলা ভ্রমণের।

তক্ষশিলা (টেক্সিলা), পাকিস্তান – ১ মিনিটে জানুন

তক্ষশিলা (Texila বা Taxila) বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত এক প্রাচীন নগরী, যা ইতিহাসে জ্ঞানের এক বিশাল কেন্দ্র হিসেবে পরিচিত।

১. ঐতিহাসিক গুরুত্ব: এটি প্রাচীন গন্ধার রাজ্যের অংশ ছিল এবং খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দী থেকে খ্রিস্টীয় ৫ম শতাব্দী পর্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত ছিল।

২. বিশ্ববিদ্যালয়: তক্ষশিলা বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়, যেখানে চিকিৎসা, ধর্ম, গণিত, দর্শন ও যুদ্ধবিদ্যা পড়ানো হতো।

৩. বিশিষ্ট ছাত্র: আচার্য চাণক্য, আয়ুর্বেদাচার্য চরক ও চিকিৎসক জীবক এখানে শিক্ষালাভ করেন।

৪. ধর্মীয় কেন্দ্র: এটি হিন্দু, বৌদ্ধ ও গন্ধার শিল্পের মিলনস্থল। বৌদ্ধ ধর্ম প্রচারে এখানকার ভূমিকা বিশাল ছিল।

৫. ধ্বংস ও সংরক্ষণ: নানা আক্রমণে শহরটি ধ্বংস হয়। বর্তমানে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।

তক্ষশিলা শুধু একটি প্রাচীন শহর নয়, বরং ভারতীয় উপমহাদেশের প্রাচীন বিদ্যার আলো ছড়ানো এক গর্বিত নিদর্শন।

tetul

ছাদবাগানে থাই মিষ্টি তেতুল চাষ

ছাদবাগানে থাই মিষ্টি তেতুল চাষ – ৫০ সেকেন্ডে তথ্য

১. প্রজাতি পরিচিতি: থাই মিষ্টি তেতুল (Sweet Tamarind) দেখতে বড়, রসে ভরা ও কম টক।

২. চারা রোপণ: ফেব্রুয়ারি-মার্চ মাসে বড় টবে বা ড্রামে চারা রোপণ উপযোগী।

৩. মাটি: বালুকাময় ও জৈবসারে সমৃদ্ধ মাটি সবচেয়ে ভালো। পানি নিষ্কাশন ভালো থাকতে হবে।

৪. সার ব্যবস্থাপনা: গোবর, ভার্মি কম্পোস্ট ও অল্প পরিমাণ টিএসপি ও এমপি ব্যবহার করুন।

৫. পানি: সপ্তাহে ২ বার নিয়মিত পানি দিন। অতিরিক্ত পানি জমতে দেবেন না।

৬. ছাঁটাই: গাছের আকৃতি ঠিক রাখতে ছাঁটাই করুন, এতে ফলন বাড়ে।

৭. ফলন: গাছ লাগানোর ২-৩ বছরের মধ্যে ফল দেয়।

৮. রোদ: গাছটি পূর্ণ রোদ পছন্দ করে, ছাদ বাগানের জন্য উপযুক্ত।

৯. রোগবালাই: সাধারণত রোগ কম হয়, তবে প্রয়োজন হলে জৈব বালাইনাশক ব্যবহার করুন।

১০. ব্যবহার: তাজা খাওয়া যায়, আচার, জ্যাম ও রস বানানো যায়।

ইচ্ছাশক্তি আর যত্ন থাকলে ছাদেই মিলবে বিদেশি মিষ্টি তেতুলের স্বাদ!

kakrol

ছাদবাগানে কাকরোল চাষ

ছাদবাগানে কাকরোল চাষ – ৫০ সেকেন্ডে তথ্য

১. পরিচিতি: কাকরোল পুষ্টিকর সবজি, ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী।

২. চারা রোপণ: মার্চ-এপ্রিল বা জুন-জুলাই মাসে রোপণ উপযুক্ত। বীজ বা কন্দ থেকে চাষ করা যায়।

৩. মাটি: জৈবসারে সমৃদ্ধ দোআঁশ মাটি উপযোগী। টব বা ড্রাম ব্যবহার করুন।

৪. মাচা তৈরি: কাকরোল লতাজাতীয় উদ্ভিদ, তাই শক্ত ও ছায়ামুক্ত মাচা তৈরি করা প্রয়োজন।

৫. সার ব্যবস্থাপনা: গোবর, কম্পোস্ট, টিএসপি ও এমপি প্রয়োগ করতে হবে।

৬. পানি: সপ্তাহে ২-৩ বার পানি দিন, তবে জলাবদ্ধতা এড়াতে হবে।

৭. পরাগায়ন: অধিক ফলনের জন্য পুরুষ ফুল থেকে স্ত্রী ফুলে হাতে পরাগায়ন করা যেতে পারে।

৮. রোগবালাই: পোকামাকড় ও ছত্রাক প্রতিরোধে জৈব বালাইনাশক ব্যবহার করুন।

৯. ফসল সংগ্রহ: চারা রোপণের ৩-৪ মাস পর থেকে ফল সংগ্রহ করা যায়।

১০. উৎপাদন: নিয়মিত পরিচর্যায় একটি গাছ থেকেই বহু ফল পাওয়া যায়।

ছাদে মাচা আর যত্ন থাকলেই ঘরেই মিলবে টাটকা কাকরোল!

dhundol

ছাদবাগানে ধুন্দল চাষ (১ মিনিটে পড়া যায়):

ধুন্দল (sponge gourd) একটি সহজলভ্য সবজি, যা ছাদবাগানে সহজেই চাষ করা যায়।

বীজ বপন:

মার্চ থেকে আগস্ট মাস ধুন্দল চাষের উপযুক্ত সময়। টবে বা ড্রামে ভালোভাবে পঁচানো গোবর, দোআঁশ মাটি ও একটু বালু মিশিয়ে বীজ বপন করুন।

টব ও মাটি:

১৬-১৮ ইঞ্চি গভীর টব বা ড্রাম ব্যবহার করুন। মাটি হতে হবে ঝরঝরে ও পুষ্টিকর।

মাচা তৈরি:

ধুন্দল লতানো গাছ, তাই বীজ গজানোর ১০-১৫ দিনের মধ্যে মাচা বা বাঁশের খুঁটি দিয়ে উঠার ব্যবস্থা করতে হবে।

সার ও পানি:

প্রতি ১৫ দিন পরপর তরল জৈব সার বা কম্পোস্ট দিন। নিয়মিত হালকা পানি দিন, তবে পানি যেন জমে না থাকে।

রোগবালাই:

পোকা বা ছত্রাক হলে নিমতেল বা সাবান পানি স্প্রে করতে পারেন।

ফলন:

বপনের ৫০-৬০ দিনের মধ্যে ফল ধরা শুরু করে। ছোট ও নরম অবস্থায় ফল তুলুন।

ধুন্দল দ্রুত বাড়ে, সহজ পরিচর্যায় ছাদ থেকেই পরিবারের জন্য তাজা সবজি পাওয়া যায়।

myiazaki

মিয়াজাকি

ছাদবাগানে মিয়াজাকি আম চাষ (১ মিনিটে পড়া যায়):

মিয়াজাকি আম, জাপানি এক্সোটিক জাতের লালচে-বেগুনি রঙের দামী আম, এখন ছাদবাগানেও চাষ করা সম্ভব।

চারা নির্বাচন:
বিশ্বস্ত নার্সারি থেকে গ্রাফটেড (কলম করা) মিয়াজাকি আমের চারা সংগ্রহ করুন।

টব ও মাটি:
১৮-২০ ইঞ্চি গভীর টব বা ড্রাম ব্যবহার করুন। দোঁআশ মাটি, গোবর সার, হাড়গুঁড়ো ও ভার্মি কম্পোস্ট মিশিয়ে প্রস্তুত করুন।

রোপণ ও আলো:
রোপণের পর গাছকে ৬-৮ ঘণ্টা রোদ দিতে হবে। ছাদের এমন জায়গায় রাখুন, যেখানে পানি না জমে।

সার ও পানি:
প্রতি মাসে জৈব সার দিন। বাড়ন্ত অবস্থায় নাইট্রোজেন ও ফল আসার আগে পটাশযুক্ত সার দিন। নিয়মিত পানি দিন, তবে জলাবদ্ধতা নয়।

মাচা বা বাঁশ:
গাছ বড় হলে হালকা বাঁশ বা খুঁটি দিয়ে সাপোর্ট দিন।

ফলন ও যত্ন:
সাধারণত ২-৩ বছরে ফল ধরে। ফুল আসার সময় পরাগায়নে সাহায্য করুন। পাখি ও পোকা থেকে বাঁচাতে ফল ব্যাগে ঢেকে দিন।

বিশেষ যত্ন:
গাছটি সৌন্দর্যময় এবং ফলটি দামী হওয়ায় নিয়মিত পর্যবেক্ষণ জরুরি।

সঠিক পরিচর্যায় ছাদেই উৎপাদন সম্ভব এই ‘লাল হীরা’খ্যাত মিয়াজাকি আম।

amra

আমড়া

ছাদবাগানে থাই মিষ্টি আমড়া – (এক মিনিটে পড়া যায়)

থাই জাতের মিষ্টি আমড়া ছাদবাগানের জন্য এক অসাধারণ ফলদ বৃক্ষ। এটি দেখতে সাধারণ আমড়ার মতো হলেও স্বাদে মিষ্টি ও কম টক। গাছটি সাধারণত খাটো হয়, টবে চাষযোগ্য এবং বছরে একাধিকবার ফল দেয়।

সঠিক রোদ, পানি ও সুষম জৈবসার ব্যবহার করলে ছাদে সহজেই ফলন হয়। ফলগুলো মাঝারি আকৃতির, খোসাসহ খাওয়া যায়, আর কচি অবস্থায় খেতেও দারুণ। রোগবালাই কম, রক্ষণাবেক্ষণ সহজ—তাই নগরবাসীর জন্য একটি চমৎকার পছন্দ।

ছাদবাগানে নতুন কিছু চাইলে এই মিষ্টি থাই আমড়া হতে পারে লাভজনক ও সুস্বাদু একটি সংযোজন।